কণ্ঠে কবিতা, মনে সংস্কৃতি

শব্দে, কণ্ঠে, অনুভবে — আবৃত্তির নতুন দিগন্ত

একটি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্র যেখানে কবিতা শুধু উচ্চারণ নয়, অনুভূতির শিল্প। শব্দের গভীরে, ছন্দের মূর্ছনায়, বাংলা কবিতার নান্দনিক ঐতিহ্যকে বহন করে চলেছে শ্রুতি।

২০+
বছরের অভিজ্ঞতা
৫০০+
কৃতী শিক্ষার্থী
১৫০+
মঞ্চ অনুষ্ঠান
শব্দে, কণ্ঠে, অনুভবে — আবৃত্তির নতুন দিগন্ত
LIVE RECITAL
“যেখানে শব্দ হয়ে ওঠে শিল্প”
শ্রু
রবীন্দ্র সপ্তাহ
চলছে বিশেষ কর্মশালা
আমাদের পরিচয়

যেখানে কবিতা কথা বলে

যেখানে কবিতা কথা বলেযেখানে কবিতা কথা বলে

স্মিতা ভট্টাচার্য আকাশবাণী আগরতলা কেন্দ্রের ক্যাজুয়েল অ্যানাউন্সার, বাচিকশিল্পী ও আবৃত্তি প্রশিক্ষক এবং শ্রুতি বাচিক চর্চা কেন্দ্রের অধ্যক্ষা। তিনি দূরদর্শন কেন্দ্র আগরতলা কেন্দ্রে অস্থায়ী সংবাদ পাঠিকা হিসেবে নির্বাচিত হন এবং সুনামের সঙ্গে সংবাদ পাঠ করেন। ছিলেন সাংবাদিকও। বর্তমানে স্মিতা ভট্টাচার্য বাচিকচর্চায় এক উল্লেখযোগ্য নাম। ২০১৬ সালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তার প্রথম একক আবৃত্তি অনুষ্ঠান ‘একক আবৃত্তি সন্ধ্যায় স্মিতা ভট্টাচার্য’ ও তারপর মুক্তধারায় ২০১৮ সালে ‘আমি সেই মেয়ে’ দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। পশ্চিমবঙ্গের পাঁশকুড়া, বারুইপুর, শিলিগুড়ি, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট, সাতক্ষীরা আসামের গুয়াহাটিসহ দেশ বিদেশের বহু স্থানে আমন্ত্রিত এই শিল্পী। বাংলায় এমএ এবং জার্নালিজম একই শিক্ষাবর্ষে সমাপ্ত করেন তিনি। ‘ত্রিপুরা দর্পণ’ পত্রিকায় স্বল্প সময়ের সাংবাদিকতা জীবন। আকাশবাণী আগরতলা কেন্দ্রে যুববাণীর পর জেনারেল ট্রান্সমিশনে অস্থায়ী ঘোষিকা হিসেবে নিযুক্ত ছিলেন। এখনও সঞ্চালনা করছেন আকাশবাণী আগরতলা কেন্দ্রে। সঞ্চালনা করেছেন বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। প্রশিক্ষক হিসেবে সারাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন স্মিতা ভট্টাচার্যl সারা দেশে আবৃত্তিতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে সিসিআরটি স্কলারশিপ ২০২১-২২ এ চালু হলে সারাদেশে একমাত্র প্রাপক স্মিতা ভট্টাচার্যের তত্ত্বাবধানে শ্রুতি আবৃত্তি শিক্ষা কেন্দ্রের ছাত্রী। ২০২১-২২ এর পর ২০২২- ২৩ ও ২০২৫- ২৬ সালে সারা দেশে একমাত্র প্রাপক দু'জন সিসিআরটি স্কলারশিপ প্রাপকের প্রশিক্ষকই স্মিতা ভট্টাচার্য। ২০২৩- ২৪ ও ২০২৪- ২৫ এ স্মিতা ভট্টাচার্যের তিনজন ছাত্রছাত্রী সিসিআরটি স্কলারশিপ লাভ করে। অল্পবিস্তর অভিনয়ও করেছেন তিনি। স্বল্প অভিনয় জীবন। গোটা পাঁচেক নাটকে অভিনয় করেন। শ্রুতির কচিকাঁচাদের অভিনীত ছোটদের বেশ কয়েকটি নাটকের নির্দেশনা করেছেন।

কবিতালোকের সঙ্গে যুক্ত ছিলেন। পরে কাব্যলোকে। কাব্যলোকে আবৃত্তি প্রশিক্ষকও ছিলেন । কুড়ি বছর হল নিজের আবৃত্তি প্রতিষ্ঠান ‘শ্রুতি’।

বাংলা সাহিত্য
ছন্দ ও কবিতা
শুদ্ধ উচ্চারণ
নান্দনিকতা
মঞ্চ উপস্থাপনা
আত্মবিশ্বাস
কেন শ্রুতি

কেন আপনি শ্রুতি বেছে নেবেন

প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠে ফুটে উঠুক কবিতার প্রাণ — এই আমাদের অঙ্গীকার।

অভিজ্ঞ প্রশিক্ষক

বিশিষ্ট বাচিকশিল্পী স্মিতা ভট্টাচার্য ছাড়াও পশ্চিমবঙ্গ , অসম এবং বাংলাদেশের প্রখ্যাত বাচিকশিল্পীদের পাশাপাশি ত্রিপুরার প্রথিতযশা আবৃত্তিকার,ঘোষক ও নাট্যব্যক্তিত্বদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়।

শুদ্ধ উচ্চারণ শিক্ষা

বাংলা ধ্বনি, স্বর ও ব্যঞ্জনের শুদ্ধতা রক্ষার নিবিড় প্রশিক্ষণ।

কবিতা বিশ্লেষণ

কবির ভাব, প্রেক্ষাপট ও কবিতার অন্তর্নিহিত সৌন্দর্যের গভীর পাঠ।

মঞ্চ পরিবেশনার প্রশিক্ষণ

মঞ্চে দাঁড়িয়ে কবিতা পরিবেশনের কৌশল, দেহভঙ্গি ও অভিব্যক্তি।

আত্মবিশ্বাস বৃদ্ধি

প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব কণ্ঠস্বর খুঁজে বের করা ও আত্মবিশ্বাসী উপস্থাপন।

পাঠ্যক্রম

আমাদের বিভাগসমূহ

বয়স ও অভিজ্ঞতার ভিত্তিতে সাজানো চারটি বিশেষ বিভাগ — প্রত্যেকের জন্য উপযুক্ত পাঠ।

শিশু বিভাগ

শিশু বিভাগ

৬–১০ বছর

ছড়া, ছোট কবিতা ও উচ্চারণের প্রাথমিক পাঠের মাধ্যমে ছোটদের কণ্ঠশিক্ষার শুরু।

৳ ৮০০ / মাস
কিশোর বিভাগ
জনপ্রিয়

কিশোর বিভাগ

১১–১৬ বছর

কবিতা বিশ্লেষণ, মঞ্চ উপস্থাপনা ও আত্মপ্রকাশের প্রশিক্ষণ — এই বয়সের উপযোগী পাঠ্যক্রম।

৳ ১০০০ / মাস
প্রাপ্তবয়স্ক বিভাগ

প্রাপ্তবয়স্ক বিভাগ

১৬+ বছর

গভীর সাহিত্যচর্চা, একক আবৃত্তি ও পেশাদার মঞ্চ পরিবেশনার নিবিড় প্রশিক্ষণ।

৳ ১২০০ / মাস
প্রতিযোগিতা প্রস্তুতি

প্রতিযোগিতা প্রস্তুতি

বিশেষ প্রশিক্ষণ

রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য বিশেষ কর্মশালা ও ব্যক্তিগত পরিচর্যা।

৳ ১৫০০ / মাস
শিক্ষকমণ্ডলী

আমাদের গুণী শিক্ষিকা

যাঁর অভিজ্ঞতা ও ভালোবাসায় গড়ে ওঠে প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠশিল্প।

Smita Bhattacharjee

দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা আবৃত্তি চর্চায় নিবেদিত।

Smita Bhattacharjee

আবৃত্তি প্রশিক্ষক
অনুভবের কথা

আমাদের পরিবারের কথা

২০২১-২২ এ সারা দেশে আবৃত্তিতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে সিসিআরটি এর একমাত্র স্কলারশিপ প্রাপক
তোর্ষা গোস্বামী
২০২২-২৩ এ সারা দেশে আবৃত্তিতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে সিসিআরটি এর একমাত্র স্কলারশিপ প্রাপক
ইন্দ্রাক্ষী পোদ্দার
২০২৩-২৪ এ আবৃত্তিতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে সিসিআরটি স্কলারশিপ প্রাপক
শারদীয়া শীল
২০২৪-২৫ এ আবৃত্তিতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে সিসিআরটি স্কলারশিপ প্রাপক
লিয়ানা সরকার
আমাদের অনুষ্ঠান

সাংস্কৃতিক উৎসব ও আয়োজন

বছরজুড়ে আমরা আয়োজন করি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান — যেখানে ফুটে ওঠে বাংলা সাহিত্যের প্রতিটি রঙ।

একক আবৃত্তি সন্ধ্যায়3rd February 2015

একক আবৃত্তি সন্ধ্যায়

আমি সেই মেয়ে9 April 2026

আমি সেই মেয়ে

অদ্বৈতমেলা ২০১৭1 January 2017

অদ্বৈতমেলা ২০১৭

সঞ্চয়িতা আবৃত্তি উৎসব24 & 25 March 2018

সঞ্চয়িতা আবৃত্তি উৎসব

ভর্তি চলছে

আজই শ্রুতির পরিবারের অংশ হোন

বাংলা কবিতার মায়াময় ভুবনে আপনার সন্তানকে স্বাগত জানাই। একটি সহজ ফর্ম পূরণ করুন, আমরা যোগাযোগ করব।

শত শত পরিবারের বিশ্বস্ত সাংস্কৃতিক ঠিকানা

ভর্তি ফর্ম

সংক্ষিপ্ত তথ্য দিন — আমরা যোগাযোগ করব।

যোগাযোগ

আমাদের সাথে যুক্ত হোন

যেকোনো জিজ্ঞাসা, পরামর্শ বা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

ঠিকানা
Agartala Tripura
ফোন
+91 7005395977
ইমেইল
shrutiofficial9@gmail.com

বার্তা পাঠান

শ্রুতি
SHRUTI

শ্রুতি — বাংলা আবৃত্তির এক নান্দনিক আশ্রয়। কবিতার ছন্দে, সংস্কৃতির স্পর্শে গড়ে উঠুক প্রতিটি কণ্ঠ।

প্রতিষ্ঠান

পাঠক্রম

অন্যান্য

© ২০২৬ শ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত।

কণ্ঠে কবিতা, মনে সংস্কৃতি